ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির কাছে ইউএনডিপি প্রতিনিধি দলের ১৪ প্রস্তাবনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 82
105

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে এবং প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিতে সিইসির কাছে ১৪টি প্রস্তাবনা জমা দিয়েছে ইউএনডিপি প্রতিনিধিসহ সাইটসেভার্স ইক্যুয়াল বাংলাদেশ ক্যাম্পেইনস ওপিডি পার্টনার’স-এর প্রতিনিধিরা। আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউএনডিপির সহায়তায় এ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করে ইসি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

সভায় প্রতিবন্ধীদের ভোটকেন্দ্রে সহজ প্রবেশ, তথ্য প্রাপ্তি এবং ভোটদানে সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়।

দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই প্রতিবন্ধী ভোটারদের জন্য আলাদা সুবিধা রাখার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

এর আগে সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যমের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নারী সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইসির কাছে ইউএনডিপি প্রতিনিধি দলের ১৪ প্রস্তাবনা

আপডেট সময় : ০৪:৪৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫