ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 52

গণঅভ্যুত্থানের পর দুই দিনের রাষ্ট্রীয় সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (শনিবার, ৮ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে ৯টা ৪০ মিনিটে শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি।

পরে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এছাড়া আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। পরে তিনি নিজ বাস ভবনে কিছুসময় অবস্থান শেষে সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন।

ভারত-পাকিস্তান ক্রিকেটে জটিলতা নিরসনে উদ্যোগ আইসিসির

সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। পরদিন সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো পাবনায় এসেছেন মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এ পর্যন্ত চারবার জন্মস্থান পাবনা সফর করেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ১৫ মে পাবনাতে প্রথমবার সফর করেন। এরপর ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার, ২০২৪ সালের ১৬ জানুয়ারি তৃতীয় এবং ৯ জুন চতুর্থবারের মতো পাবনা সফর করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি

আপডেট সময় : ০১:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫