ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 66

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে থেকে লড়বেন বলে জানিয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হাসনাত।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি

এসময় তিনি বলেন, ‘আশা করবো, আজকে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে কুমিল্লা-৪ আসন এনসিপির বলে ধরে নেয়া যাবে। দেবিদ্বারের মানুষ আমার মনোনয়নপত্রের ১০ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছে।’

এদিকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সম্পর্কে এনসিপির এ নেতা বলেন, ‘ভারতে থেকে ভারতীয় পৃষ্ঠপোষকতায় যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে মানুষ চিনতে পেরেছে কারা আসল অগ্নিসন্ত্রাস। যেদিন থেকে আওয়ামী লীগ ছাড়া দেশের রাজনীতি শুরু হয়েছে, সেদিন থেকে দেশ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ১১:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫