জেমস-আলী আজমতের কনসার্ট স্থগিত
- আপডেট সময় : ০১:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 203
বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুন-এর ভোকাল আলী আজমতের বহু প্রতীক্ষিত কনসার্টটি স্থগিত করা হয়েছে। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই আয়োজনটি স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করেছে।
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন সামাজিক মাধ্যমে একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই খবরটি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, “কিছু অনিবার্য পরিস্থিতির কারণে আজকের শো ‘আলী আজমত এক্স জেমস – লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ স্থগিত করা হয়েছে।”
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শীর্ষে মিথিলা
আয়োজক প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে, তারা দ্রুততম সময়ের মধ্যে কনসার্টটি আয়োজনের চেষ্টা করছেন। প্রয়োজনীয় সরকারি অনুমতির অভাবেই অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে বলে জানা গেছে।
অ্যাসেন কমিউনিকেশন বিজ্ঞপ্তিতে টিকিট ক্রেতা, স্পন্সর এবং স্টল মালিকদের ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে। কনসার্টের নতুন তারিখ ও স্থান সম্পর্কে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে। টিকিট ক্রেতারা নতুন তারিখে সেই টিকিট ব্যবহার করতে পারবেন অথবা ফেরত নিতে পারবেন।
মূলত জেমস ও আলী আজমত ছাড়াও কনসার্টে নতুন প্রজন্মের দুই শিল্পী পুনম এবং মধুবন্তী চক্রবর্তীরও অংশ নেওয়ার কথা ছিল। আপাতত সকল প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে।



























সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার