টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে শনিবার
- আপডেট সময় : ১০:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 194
প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) থেকে মাসের শেষ দিন ৩০ নভেম্বর পর্যন্ত (শুক্রবার বাদে) মোট ১৪ দিন এই কার্যক্রম চলবে। তবে এবার ঢাকা মহানগরীতে কোনো ট্রাক থাকবে না।
এবার ঢাকার বাইরে দৈনিক ৬১টি ট্রাক থেকে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রির বিষয়টি আজ শুক্রবার (১৪ নভেম্বর) জানিয়েছে টিসিবি। প্রতিটি ট্রাক প্রতিদিন ৫০০ জন ভোক্তার কাছে এসব পণ্য পৌঁছে দেবে বলে জানায় সংস্থাটি।
অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা
টিসিবি জানায়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি সিলেট মহানগরীতে ৪টি, নারায়ণগঞ্জ মহানগরীতে ৬টি, রংপুর মহানগরীতে ৫টি, লক্ষ্মীপুর জেলায় ৬টি, মৌলভীবাজার জেলার ৪টি, কুষ্টিয়া জেলায় ৫টি, চট্টগ্রাম জেলায় ১৩টি, জামালপুর জেলায় ১২টি, নরসিংদী জেলায় ৩টি এবং ভোলা জেলায় ৩টি করে মোট দৈনিক ৬১ ট্রাকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে কাল শনিবার থেকে চলতি মাসের শেষ দিন পর্যন্ত সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা, চিনি ৮০ টাকা কেজি এবং ৭০ টাকা কেজি দরে মসুর ডাল কিনতে পারবেন ভোক্তারা।
উল্লেখ্য, অর্থনৈতিক চাপে থাকা নিম্ন আয়ের মানুষের স্বস্তির জন্য সরকার ট্রাকে ভর্তুকি পণ্য বিক্রি করে থাকে। তবে চাহিদা থাকা সত্ত্বেও গত ১৩ সেপ্টেম্বর থেকে ট্রাক সেল সম্পূর্ণ বন্ধ ছিল।























ক্যানসার আক্রান্ত সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহিদের মায়ের সাক্ষাৎ