ক্ষমতায় এলে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি: মির্জা ফখরুল
- আপডেট সময় : ১০:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 72
বিএনপি ক্ষমতায় এলে দেশের অন্তত ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ১৫ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের নবাবাগঞ্জ সরকারি কলেজে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ভারতের বড় দাদাগিরি আমরা দেখতে চাই না। সমপরিমাণ মর্যাদা দিয়ে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এতে দুই দেশের মধ্যে বিভিন্ন কার্যক্রম হতে পারে ‘
দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দলকে আর ভোট দেবে না জনগণ: তাহের
আসন্ন ত্রয়োদশ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হবে। এটি আমরা করতে চাই না। আর দেশের মানুষের সঙ্গে সব সময় বিএনপি ছিল আছে থাকবে।’
এ সময় তিনি বলেন, ‘দেশে জামায়াত ইসলামীর ভোট মাত্র ৫ থেকে ৬ শতাংশ। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল দলটি। আজকে তারা ক্ষমতা চায়। এসব উল্টাপাল্টা কথা বলে লাভ হবে না।’






















মহেশখালীতে চালু ভাসমান এলএনজি টার্মিনাল, গ্যাস সরবরাহ শুরু