ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদদের ফরেনসিক শনাক্ত শুরু ৭ ডিসেম্বর : আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪০:২৩ অপরাহ্ন, রোববার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 42

আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন এবং ৭ ডিসেম্বর থেকে গণকবরের শহীদদের শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করবেন।

আজ (রোববার) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।

শেখ হাসিনার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: মির্জা ফখরুল

উপদেষ্টা আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে রায়েরবাজারে অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হবে।

এই কার্যক্রম বাস্তবায়নে সিআইডি কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। পরে একই নকশায় জুলাই শহীদদের কবর বাঁধাই কার্যক্রমও পরিদর্শন করেন উপদেষ্টা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই শহীদদের ফরেনসিক শনাক্ত শুরু ৭ ডিসেম্বর : আসিফ মাহমুদ

আপডেট সময় : ০২:৪০:২৩ অপরাহ্ন, রোববার, ১৬ নভেম্বর ২০২৫