ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে ছাড়া পেলেও গিলকে নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 36

ঘাড়ের সমস্যা কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। তবে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। এখনই মাঠে ফিরতে প্রস্তুত নন ২৬ বছর বয়সী ব্যাটার।

কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ঘাড়ে অস্বস্তি বোধ করেন গিল। পরে মাঠেই প্রাথমিক শুশ্রুষার পর তাকে ভর্তি করা হয় কলকাতার এক হাসপাতালে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হাসপাতালে কিছু সময়ের জন্য আইসিইউতে (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) ছিলেন গিল। তবে গুরুতর কিছুর শঙ্কা এড়িয়ে এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

ইডেনে মঙ্গলবার অনুশীলন করবে ভারতীয় দল। সেটিতে গিলের অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি বুধবার দলের সঙ্গে গুয়াহাটিতেও যেতে পারবেন না তিনি। কারণ ঘাড়ের সমস্যা থাকলে বাণিজ্যিক বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বিশ্বকাপ বাছাইপর্বে ধারাবাহিকতা ধরে রাখল ইংল্যান্ড ও ফ্রান্স

কলকাতা টেস্টে হারের পর দ্বিতীয় ইনিংসে গিলের অভাব অনুভূত হওয়ার কথা স্বীকার করেছেন ভারত কোচ গৌতম গম্ভীর। গুয়াহাটিতে আগামী শনিবার শুরু হতে যাওয়া টেস্টে গিলকে পাওয়া যাবে কিনা, সেটিও নিশ্চিত করতে পারেননি গম্ভীর।

দ্বিতীয় টেস্টে গিল যদি না থাকেন, বিকল্প ব্যাটার আছেন দুই বাঁহাতি সাই সুদর্শন ও দেবদূত পাডিক্কাল। তাদের কেউ সুযোগ পেলে ভারতের একাদশে বাঁহাতি ব্যাটার হয়ে যাবে মোট সাত জন। যা কিনা সাইমন হার্মার বা এইডেন মার্করামকে দিতে পারে বাড়তি সুবিধা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাসপাতাল থেকে ছাড়া পেলেও গিলকে নিয়ে অনিশ্চয়তা

আপডেট সময় : ১২:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫