২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, ঝুলে রইল ইতালি
- আপডেট সময় : ১২:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 35
দুর্দান্ত ছন্দে থাকা আর্লিং হলান্ড খেললেন আরেকটি উড়ন্ত ম্যাচ। জোড়া গোলে রেকর্ড গড়ে নরওয়েকে এনে দিলেন বিশ্বকাপের টিকেট। আর শুরুতে গোল করে এগিয়ে গিয়েও, শেষ পর্যন্ত হেরে ঝুলে রইল ইতালির বিশ্বকাপ খেলার আশা।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে রোববার রাতের ম্যাচে ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বের টিকেট পেয়েছে নরওয়ে। চলতি শতকে এবারই প্রথম বিশ্বকাপ খেলবে তারা। ১৯৯৮ সালের পর ফুটবলের সবচেয়ে বড় আসরে দেখা যায়নি তাদের।
অথচ ম্যাচের ১১ মিনিটে গোল করে ফ্রান্সেস্কো এসপোসিতোর গোলে লিড নিয়েছিল ইতালি। বিশ্বকাপের টিকেট পেতে তাদের প্রয়োজন ছিল ৯ গোলের জয়। প্রায় অসম্ভব মিশনে শুরুতে গোল করে কিছুটা হলেও আত্মবিশ্বাস পেয়েছিল তারা।
মামলা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মেহজাবীন
পরের সময়ে ফিকে হয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সব আশা। প্রথমার্ধে অবশ্য গোল করতে পারেনি হলান্ডের দল। এমনকি লক্ষ্য বরাবরও কোনো শট রাখতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে ফিরে ৬৩ মিনিটে ইতালির গোল শোধ করেন অ্যান্টনিও নুসা। পরে ৭৮ ও ৭৯ মিনিটে পরপর দুই গোল করে নরওয়ের জয় প্রায় নিশ্চিতই করে দেন হলান্ড। এ নিয়ে বাছাইপর্বের ৮ ম্যাচে তার গোল হয়ে গেল ১৬টি। এটিই এক বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড।
ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্ট্রান্ড লারসেনের গোলে নিশ্চিত হয় নরওয়ের বড় জয়।
বাছাইয়ের ‘আই’ গ্রুপে ৮ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়েই আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপ খেলতে যাবে নরওয়ে। এই ৮ ম্যাচে সব মিলিয়ে ৩৭টি গোল করেছে তারা।
অন্য দিকে বাকি তিন প্রতিপক্ষের সঙ্গে ৬ ম্যাচ জিতলেও, নরওয়ের সঙ্গে দুই ম্যাচেই হেরে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইতালি। তাদের এখন খেলতে হবে প্লে-অফ।
বিশ্বকাপের গত দুই আসরের বাছাইপর্বেও প্লে-অফ খেলে বাদ পড়ে গিয়েছিল সবশেষ ২০০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাইরে থাকার শঙ্কায় আজ্জুরিরা।



























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই