ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লাউডফ্লেয়ার ডাউন: বাংলাদেশি মিডিয়াসহ বিশ্বজুড়ে ওয়েবসাইটে বিপর্যয়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 136
170

প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলাদেশি গণমাধ্যমসহ সারা বিশ্বে মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট বিপর্যয়ের মুখে পড়েছে। প্রযুক্তিগত বিপর্যয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল সাইট। সাইটগুলোয় উল্লেখ করা হয়েছে ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হচ্ছে না। তবে বিশ্বজুড়ে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করেছে প্রযুক্তিসেবা সংস্থা ক্লাউডফ্লেয়ার।

ইন্টারনেট অবকাঠামো হিসেবে কাজ করা ক্লাউডফ্লেয়ার সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চমাত্রার ট্রাফিক সামলানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা বহু গ্রাহকের সেবা ব্যাহত করতে পারে। তদন্ত চলছে এবং তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেয়া হবে।

অন্যদিকে ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও একই সমস্যায় আক্রান্ত হয়। তবে কিছুক্ষণ পর সাইটটি লোড হলে দেখা যায়, বিশ্বজুড়ে ওয়েবসাইট বিভ্রাটের ঘটনায় রিপোর্টের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে।

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশ্বজুড়ে ঠিক কতগুলো ওয়েবসাইট এই বিপর্যয়ে আক্রান্ত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে বড় ধরনের ত্রুটি দেখা দিলে একযোগে বহু সাইট অচল হয়ে যাওয়ার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি এটাই প্রথম নয়।

সংবাদমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গার্ডিয়ানের পক্ষ থেকে বলা হয়েছে সারা বিশ্বে সৃষ্ট সমস্যাটি এখন সমাধান হয়েছে।

সংস্থাটি কিছুক্ষণ আগে এ বিষয়ে আপডেট দিয়েছে উল্লেখ করে এতে বলা হয়েছে, ক্লাউডফ্লেয়ার প্রযুক্তিগত যে সমস্যাটি হয়েছিল, সেটি এখন নেই। মোটামুটি সব ধরনের সাইটে এটি ঠিক করা সম্ভব হয়েছে।

সংস্থাটির বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, একটি সমাধান কার্যকর করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে, সৃষ্ট ত্রুটির স্থায়ী সমাধান করা হয়েছে। সমস্ত পরিষেবা স্বাভাবিক হয়েছে কি না তা নিশ্চিত করতে ত্রুটিগুলির জন্য পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ক্লাউডফ্লেয়ার ডাউন: বাংলাদেশি মিডিয়াসহ বিশ্বজুড়ে ওয়েবসাইটে বিপর্যয়

আপডেট সময় : ১১:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫