রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি
- আপডেট সময় : ০৪:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 38
গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’ বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র।
বাজার নিয়ন্ত্রণে রোজার আগেই চাল ও গম আমদানি: অর্থ উপদেষ্টা
তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে। এখনও এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলে জানান তিনি।
ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দোকানে মাস্ক ও হেলমেট পরা তিন ব্যক্তি ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে চলে যায়। এসময় তিনি দোকানে থাকা চেয়ার ধরে লুকানোর চেষ্টা করেন। পাশে অন্যরা থাকলেও অস্ত্রধারীদের কিছুই করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।




















নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী