তিউনিসিয়ার বিপক্ষে হোঁচট খেল ব্রাজিল
- আপডেট সময় : ০১:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 61
হার-জয়-ড্র। কার্লো আনচেলোত্তির কোচিংয়ে বদলে যাওয়ার আভাস দিয়েও ধারাবাহিক হতে পারছে না ব্রাজিল। জাপানের বিপক্ষে হারের পর সেনেগালের বিপক্ষে দারুণ জয়, এরপর তিউনিসিয়ার বিপক্ষে হোঁচট খেল সেলেসাওরা।
ফ্রান্সের লিলেতে গতকাল রাতে তিউনিসিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচে পিছিয়ে পড়ার পর জোড়া পেনাল্টি পেয়েও জয় বঞ্চিত হলো ব্রাজিল। দক্ষিণ আমেরিকার জায়ান্টদের তরুণ তারকা এস্তেভাও স্পট কিক থেকে দলকে সমতায় ফেরালেও, পেনাল্টি থেকে জয়সূচক গোল করতে ব্যর্থ হন লুকাস পাকেতা।
শুরু থেকে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল ব্রাজিলই। পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল নিজেদের কাছে রেখেছে ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোরা। তবে ২২টি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে তারা। ধারহীন আক্রমণ আর সমন্বয়ের অভাব ছিল স্পষ্ট।
বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই, প্যারেড হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
একটু পরপর আক্রমণে উঠেও সুবিধা করতে পারছিল না ব্রাজিল। আর সেই সুযোগে দারুণ এক প্রতি-আক্রমণ থেকে ব্রাজিলকে চমকে দেয় তিউনিসিয়া। ম্যাচের ২৩ মিনিটে আফ্রিকার দেশটিকে এগিয়ে দেন হাজেম মাসতৌরি।
পিছিয়ে পড়ার পর আক্রমণের বেগ বাড়ায় ব্রাজিল। ৩৮ মিনিটে রদ্রিগো প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন। রিয়াল মাদ্রিদ তারকার দারুণ একটি ফ্রি কিক অসাধারণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে ফেরান গোলকিপার।
বিরতির আগে সমতায় ফেরে আনচেলত্তির দল। তিউনিসিয়ার ডি-বক্সে তাদের ডিফেন্ডার ব্রুনের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। ৪৪তম মিনিটে স্পট কিকে গোলটি করেন দারুণ ছন্দে থাকা এস্তেভাও। এটি ব্রাজিলের জার্সিতে চার ম্যাচে চেলসি ফরোয়ার্ডের চতুর্থ গোল।
বিরতির পরও তিউনিসিয়ার রক্ষণভাগের উপর চাপ ধরে রাখেন ব্রাজিল। তবে গোলটাই শুধু আদায় করে নিতে পারছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাঝে বিপদ হয়ে আসে অভিজ্ঞ ডিফেন্ডার এদের মিলিতাওয়ের চোট।
৭৬ মিনিটে ডি-বক্সে ভিতো হকে ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু উড়িয়ে মেরে দলকে লিড এনে দিতে ব্যর্থ হন পাকেতা। শেষ পর্যন্ত আর জয়সূচক গোলের দেখা পায়নি ব্রাজিল।

























২০২৭ সালের রমজান ও ঈদের তারিখ জানা গেল