আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
- আপডেট সময় : ০১:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 49
মধ্যাহ্ন বিরতির পর বেশিক্ষণ ব্যাটিং করল না বাংলাদেশ। মুমিনুল ৮৭ রানে আউট হতেই ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসের লিড মিলিয়ে আয়ারল্যান্ডকে তারা ৫০৯ রানের লক্ষ্য দিয়েছে।
মুমিনুল ৮২ রানের ইনিংসসহ ৫টি ফিফটি করেছেন। সেঞ্চুরিখরা কাটানোর অপেক্ষাটা আরও বাড়ল তার। ইনিংস ঘোষণার সময় ৫৩ রানে অপরাজিত ছিলেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে তিনি মাইলফলক ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন।
টানা তিন ইনিংসে ফিফটি করেও সেঞ্চুরি ছুঁতে পারলেন না মুমিনুল। ১০ চারে ১১৮ বলে ৮৭ রান করলেন বাঁহাতি ব্যাটার। অন্য প্রান্তে ৫৩ রানে অপরাজিত থাকলেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরি পর দ্বিতীয় ইনিংসে ফিফটি, জয়টা পেলেই শততম টেস্ট আরও মধুর হবে এই উইকেটরক্ষক-ব্যাটারের।
কাবাডি বিশ্বকাপের সেমিতে বাংলাদেশের মেয়েরা
মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় ওভারে দারুণ এক মাইলফলক ছুঁলেন মুশফিক। শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি ও ফিফটি করা মাত্র দ্বিতীয় ব্যাটার মুশফিক। এর আগে শুধু রিকি পন্টিংয়ের ছিল এই কীর্তি। তিনি দুই ইনিংসেই করেন সেঞ্চুরি।
প্রথম ইনিংসের (৮) মতো এবারও ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ রানের ব্যবধানে সাদমানের পর তিনিও ফিরলেন মাত্র ১ রান করে। সিলেট টেস্টের এই সেঞ্চুরিয়ান মিরপুরে চলমান দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই দুই অঙ্কের ঘরেও পারলেন না। তার উদ্দেশ্যে জর্ডান নিল বলটি শর্ট লেংথে ফেলেছিলেন, বাউন্স ওঠা বলের লাইন বুঝতে ভুল করেছেন শান্ত। যা তার ব্যাটের ওপরের দিকে লেগে গালি অঞ্চলে থাকা অ্যান্ডি বালবার্নির হাতে ধরা পড়ে।
এরপর মুমিনুল-মুশফিক ১৬৭ বলে গড়েন ১২৩ রানের জুটি। দারুণ বোঝাপড়া দ্রুতগতিতে রান তুলেছেন অভিজ্ঞ দুই তারকা। ১১৮ বলে ১০টি চারের সাহায্যে ৮৭ রান করেছেন মুমিনুল। পেয়েছেন টেস্টের ২৫তম হাফসেঞ্চুরি। মুশফিক ২৮তম টেস্ট ফিফটির পর ৮১ বলে ২ চার ও এক ছক্কায় ৫৩ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেই বাংলাদেশের একমাত্র শততম ম্যাচ খেলা এই উইকেটরক্ষক ব্যাটার ইতিহাসে জায়গা করে নেন। দ্বিতীয় ইনিংসে ফিফটির মাধ্যমে মাইলফলক টেস্টকে আরও রাঙালেন মুশফিক।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে আইরিশদের প্রায় অসম্ভব লক্ষ্যই তাড়া করতে হবে। দ্বিতীয় ইনিংসে তাদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন গ্যাভিন হোয়ে। এ ছাড়া অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্ডান নিল একটি করে উইকেট শিকার করেন।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করল বাংলাদেশ। আয়ারল্যান্ডের সামনে এখন ৫০৯ রানের লক্ষ্য। চতুর্থ দিনে ৩ উইকেটে ১৪১ রান করেছে স্বাগতিকেরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ১৫৬/১) ৬৯ ওভারে ২৯৭/৪ ডিক্লে. (সাদমান ৭৮, মুমিনুল ৮৭, শান্ত ১, মুশফিক ৫৩*; নিল ৯-১-৪৮-১, হামফ্রিজ ১৫-০-৫৪-০, ম্যাকব্রাইন ২৬-২-৮২-১, হোয়ে ১৭-০-৮৪-২, টেক্টর ২-০-১২-০)






















সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু