ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী এপ্রিলে চীন সফর করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 55

শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী এপ্রিলে চীন সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব ঠিক থাকলে আগামী বছরই যুক্তরাষ্ট্রে যাবেন চীনা প্রেসিডেন্ট।

গতকাল (সোমবার, ২৪ নভেম্বর) দীর্ঘ ফোনালাপের পর ট্রুথ সোশ্যালের পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে।

টেলিফোনে ইউক্রেন-রাশিয়া সংঘাত, ফেন্টানল মাদকের চোরাচালান ও দ্বিপক্ষীয় বাণিজ্য ইস্যুতে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। ট্রাম্পের পোস্টে তাইওয়ান প্রসঙ্গ না আসলেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এ ইস্যুতে ট্রাম্পকে চাপ দিয়েছেন শি।

পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়কের বিশ্ব রেকর্ড

এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিং মনে করে তাইওয়ানকে চীনের কাছে ফিরিয়ে দেয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বার্তা পরিষ্কারভাবে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামী এপ্রিলে চীন সফর করবেন ট্রাম্প

আপডেট সময় : ০৩:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫