পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়কের বিশ্ব রেকর্ড
- আপডেট সময় : ০৩:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 62
পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো–মন্দ মিশ্র ছিল ২০২৫ সাল। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায়, ট্রাই–নেশন সিরিজে সাফল্য, এশিয়া কাপে রানার্সআপ—সব মিলিয়ে উঠানামার বছর। এর মাঝেই দারুণ এক বিশ্ব রেকর্ড গড়ে ইতিহাস লিখে ফেলেছেন পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা।
টি–টোয়েন্টি ট্রাই–সিরিজ খেলছে পাকিস্তান। সালমানের নেতৃত্বে দল এখনো অপরাজিত। তবে টি–টোয়েন্টিতে ব্যাট হাতে তিনি নিজে ছন্দে নেই, স্ট্রাইক রেটও বেশ দুর্বল। কিন্তু এসবের মধ্যেই এক বিরল রেকর্ডে ভারতীয় কিংবদন্তি এমএস ধোনি ও রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন সালমান।
ফিফা-সৌদি চুক্তি, উন্নয়নশীল দেশগুলো পাবে ১২ হাজার কোটির ঋণ
এ বছর এখন পর্যন্ত ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাকিস্তান অধিনায়ক— যা এক বর্ষপঞ্জিতে কোনো ক্রিকেটারের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। ধোনি (২০০৭) ও দ্রাবিড় (১৯৯৯) দুজনই ৫৩টি করে ম্যাচ খেলেছিলেন। সালমান সেই রেকর্ডই ভেঙে দিয়েছেন ২০২৫ সালে। এই বছর তিনি ৫ টেস্ট, ১৭ ওয়ানডে ও ৩২ টি–টোয়েন্টি খেলেছেন- সবি মিলিয়ে ৫৪ ম্যাচ। বছর শেষ হতে এখনো পাকিস্তানের আরও ম্যাচ বাকি।
টি–টোয়েন্টিতে নেতৃত্বের চাপ সালমানের ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে কি না, সে প্রশ্ন থেকেই যায়। ২০২৫ সালে এই সংস্করণে তাঁর স্ট্রাইক রেট মাত্র ১১৩.০০। তবে ওয়ানডে ও টেস্টে দেখিয়েছেন ভিন্ন রূপ। ওয়ানডেতে করেছেন ১৭ ম্যাচে ৬৬৭ রান, টেস্টে ৫ ম্যাচে ২৭৭ রান।
২০২৫ সালে ভালো–মন্দের ভিড়ে উজ্জ্বল হয়ে রইল সালমানের ঐতিহাসিক রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ ম্যাচ খেলার বিশ্বরেকর্ড এখন তাঁরই দখলে।


























নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন