ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চেলসির বিপক্ষে হারের পর ‘নতুন চেহারায়’ দেখা যাবে বার্সাকে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 32

চেলসির এই মাঠে বার্সেলোনার ইতিহাস মোটেও ভালো নয়। এরপরও অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে সদ্য ৪-০ গোলের জয়ে বেশ আত্মবিশ্বাস নিয়েই ইংলিশ ক্লাবটির ঘরের মাঠে পা রেখেছিল বার্সা। তবে শেষ রক্ষা হয়নি। লামিনে ইয়ামাল-রবার্ট লেভানডফস্কিদের পাত্তাই দিল না ইংলিশ ক্লাবটি। কাতালান ক্লাবটিকে ০-৩ গোলে বিধ্বস্ত করেছে এঞ্জো মারেস্কার দল।

পুরো দলের এমন বাজে পারফরম্যান্সে সবকিছু ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। স্ট্যামফোর্ড ব্রিজে বড় হারের পর পরবর্তী ম্যাচগুলোতে ‘ভিন্ন এক বার্সেলোনাকে’ দেখার প্রতিশ্রুতি দিলেন স্প্যানিশ ক্লাবটির কোচ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, ‘পরের ম্যাচগুলোতে আমরা ভিন্ন এক বার্সেলোনাকে দেখব, এটিই আমি প্রতিশ্রুতি দিতে পারি। এটি আমি ম্যাচের আগে বলেছিলাম। আমি দেখি আমরা কীভাবে অনুশল করছি, আমাদের মান, এবং ইন্টেনসিটি। এটা হয়তো ছয় সপ্তাহ আগে যা ছিল তার চেয়ে পুরোপুরি ভিন্ন। বড় ব্যবধানে হারের পরও ইতিবাচক থাকার বার্তা দিলেন ফ্লিক, খেলোয়াড়রা ফিরছে, ট্রেনিংয়ে মান বাড়াচ্ছে। আমি এতে ভালো অনুভূভ করছি করছি এবং ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছি। আজকের (গতকাল রাত) ম্যাচে দ্বিতীয়ার্ধে রাফিনহা ফিরেছে, মার্কাস (রাশফোর্ড) ফ্লুর পর নিজের মানে এসেছে, পেদ্রিও শীঘ্রই ফিরবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং ইতিবাচক থাকতে হবে।’

শেখ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির ৩ মামলার রায় বৃহস্পতিবার

চেলসির বিপক্ষে বার্সা ছিল এককথায় ছন্নছাড়া। ম্যাচজুড়ে সফরকারীদের কোণঠাসা করে রাখে লন্ডনের ক্লাবটি। দলের আগ্রাসনের অভাব নিয়ে হতাশ ফ্লিক বলেছেন, ‘আমাদের আরও আগ্রাসী হতে হবে। বিশেষ করে ওয়ান-ওয়ান পরিস্থিতিতে। চেলসিকে দেখুন, তাদের সবসময় সেই আগ্রাসন থাকে, তারা শরীর ব্যবহার করে খেলে, ওয়ান-ওয়ান পরিস্থিতিতে তারা আরও গতিশীল। এটিই আমি আমার দলের কাছ থেকে চাই। কখনো কখনো আমরা ভাবি আমরা বল নিয়ন্ত্রণ করতে পারব, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে, বিশেষ করে প্রিমিয়ার লিগের এমন একটি দলের বিপক্ষে এটি সম্ভব নয়। তাই আমাদের আরও লড়তে হবে এবং আরও আগ্রাসীভাবে খেলতে হবে।

ম্যাচের ৪৪ মিনিটে রোনাল্ড আরাউহো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। ফ্লিকের মতে পরিস্থিত বদলে যায় তখন, ‘আমরা কিন্তু ম্যাচের শুরুতে খুব ভালো শুরু করেছি, প্রথম গোলের বড় সুযোগ ছিল, এবং লাল কার্ডে সব কিছু বদলে যায়। ১০ জন খেলোয়াড় নিয়ে এই অসাধারণ দলের বিরুদ্ধে ফিরে আসা সহজ নয়। আমাদের এই পরাজয় মেনে নিতে হবে, কিন্তু আমি পরের ম্যাচগুলোর জন্য ইতিবাচক দৃষ্টিকোণ রাখছি।’

বার্সেলোনার পরের ম্যাচ আগামী শনিবার। লা লিগায় কাতালান জায়ান্টদের প্রতিপক্ষ দিপোর্তিভো আলাভেস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চেলসির বিপক্ষে হারের পর ‘নতুন চেহারায়’ দেখা যাবে বার্সাকে

আপডেট সময় : ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫