ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রোববার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে সিরিয়া ও লেবানন সফর করবে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 54

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে সিরিয়া ও লেবানন সফর করবে বলে মঙ্গলবার স্লোভেনীয় মিশন জানিয়েছে। তারা ডিসেম্বর থেকে কাউন্সিলে সভাপতিত্ব করবে। জাতিসংঘ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

১৫টি সদস্য দেশের রাষ্ট্রদূতরা ৪ ডিসেম্বর দামেস্ক সফর করবেন, সিরিয়ার দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির প্রথম বার্ষিকীর কয়েকদিন আগে তারা এ সফর করবেন।

মিশন সাংবাদিকদের জানিয়েছে. কূটনীতিকরা সেখানে নতুন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও রয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে পাঁচ সুপারিশ

জাতিসংঘ সিরিয়ায় নিজেদের পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করার সময়, নিরাপত্তা পরিষদ সম্প্রতি একজন সাবেক জিহাদি আল-শারা’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং তাকে একটি অন্তর্ভুক্তিমূলক রূপান্তর কার্যকর করার আহ্বান জানিয়েছে।

নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা ৫ ডিসেম্বর বৈরুতে যাবেন এবং পরের দিন অন্তর্বর্তীকালীন বাহিনী (আইএনএফআইএল) এর শান্তিরক্ষীদের সঙ্গে দেখা করার জন্য দক্ষিণে যাবেন। লেবাননে ১৯৭৮ সাল থেকে লেবানন ও ইসর্ইালের মধ্যে বাফার হিসেবে জাতিসংঘের কাজ করার পর এই বাহিনী ২০২৭ সালের শেষ নাগাদ দেশ ত্যাগ করবে।

সফরটি এমন এক সময়ে শুরু হয়েছে যখন লেবানন ইসরাইলের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বরে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে সিরিয়া ও লেবানন সফর করবে

আপডেট সময় : ০১:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫