ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র ও স্বাধীনতার লড়াকু নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় নুরুল হক নুর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 57

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আপোসহীন লড়াকু নেত্রী হিসেবে পরিচিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ শনিবার তিনি এক বার্তায় বলেন, জাতীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও দৃঢ় অবস্থান দেশের জন্য এক উল্লেখযোগ্য অধ্যায়।

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

বার্তায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং পূর্ণ রোগমুক্তির জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তাঁর ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। তাঁর সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য অপরিহার্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্র ও স্বাধীনতার লড়াকু নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় নুরুল হক নুর

আপডেট সময় : ০৫:০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫