তাজ্জব কাণ্ড, শেফিল্ডের পয়েন্ট এখন মাইনাস ১০

- আপডেট সময় : ০২:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 53
দুঃসময় যেন কাটছে না শেফিল্ড ওয়েন্সডে এফসির। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবটি একের পর এক শাস্তি পেয়ে এখন আর তাদের নামের পাশে কোনো পয়েন্ট বাকি নেই। উল্টো নেমে গেছে ঋণাত্মক পর্যায়ে।
ফুটবলারদের পারিশ্রমিক ইস্যুতে গত অক্টোবরে প্রথমবার ১২ পয়েন্ট কেটে নেওয়া হয় শেফিল্ডের। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এবার আরও ৬ পয়েন্ট জরিমানা করা হয়েছে তাদের। সব মিলিয়ে ১৮ পয়েন্ট হারিয়ে তাদের এখন মাত্র মাইনাস ১০ পয়েন্টে!
চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে এমনিই বাজে অবস্থায় আছে শেফিল্ড ওয়েন্সডে। ১৮ ম্যাচে মাত্র ১ জয় ও ৫ ড্রয়ে তারা পেয়েছিল ৮ পয়েন্ট। কিন্তু ১৮ পয়েন্ট হারিয়ে এখন সবার নিচে অবস্থান ও পরের মৌসুমে অবনমনও অনেকটাই নিশ্চিত।
Sri Lanka flooding death toll hits 410: official
তালিকার ২৩ নম্বরে থাকা নরউইচ সিটির চেয়ে এখন ২৩ পয়েন্ট পিছিয়ে শেফিল্ড। অবনমন এড়ানোর জন্য তাদের অন্তত প্রয়োজন আরও ২৭ পয়েন্ট। যা কার্যত অসম্ভবই বটে।
ফুটবলারদের পারিশ্রমিক পরিশোধ করতে না পারায় ক্লাবটির আগের মালিক দেইফন সানসিরিও শাস্তি পেয়েছেন। আগামী তিন বছর কোনো ক্লাবের মালিকানা নিতে পারবেন না। এমনকি কোনো দলের পরিচালকও হতে পারবেন না।
আপাতত বিক্রির জন্য তোলা আছে শেফিল্ড ওয়েন্সডে এফসি ক্লাবটি।

























