ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 127
155

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও ‘ট্রাভেল পাস’ আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২ ডি‌সেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ট্রাভেল পাস বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, উনি চাইলেই ইস্যু হবে। তবে আমার জানা মতে এখনও তিনি চাননি।

আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা।

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা

এসময় তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে চিকিৎসকদের পরামর্শ ও দলের সিদ্ধান্ত অনুযায়ী সরকার সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।’

তৌহিদ হোসেন আরও বলেন, ‘দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’ এছাড়া তারেক রহমানের ঢাকা আসা নিয়ে এখনো সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও জানান তিনি।

এর আগে ৩০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনও বাধা নেই। পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ বা অনুপস্থিত থাকলে এক দিনের মধ্যে ওয়ান-টাইম ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব। উনি আজ যদি বলেন আসবেন, আমরা কাল পাস দিতে পারি; পরশুদিনই উনি প্লেনে উঠতে পারবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫