ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 116
144

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বঙ্গভবনের সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।

রাষ্ট্রপ্রধান বঙ্গভবন জামে মসজিদে জুমার নামাজে অংশ নেন। যেখানে তিনি তার সংশ্লিষ্ট সচিবগণ এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জুমার নামাজ আদায় করেন।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন।

দুই দায়িত্বের একটিতেও থাকছেন না তিনি

দেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্যও দোয়া করা হয়।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যবর্গ, সংশ্লিষ্ট সচিবগণ, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মচারীরাও সেখানে উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে লন্ডনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির

আপডেট সময় : ০৫:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫