ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 273
310

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) দুপুরে বনানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন।’

তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের রাজনীতিতে আসা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশযাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত।’

এ সময় খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। সেইভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেজমন্টে হচ্ছে। তারাই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি’

আপডেট সময় : ০৪:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫