ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের চিনি বিক্রির জন্য আপাতত আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 210
240

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলে জমে থাকা চিনি আগে বিক্রি করা হবে। তিনি বলেন, ‘টিসিবির মাধ্যমে চিনি বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।’ আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সকাল ১১টায় নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চিনিকল থেকে লাভ দ্রুত আসে না। ব্রিটিশ আমলের এসব চিনিকল এখনো সারাদেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।’

শিল্প উপদেষ্টা আরও বলেন, ‘শুধুমাত্র ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। এরইমধ্যে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ চলছে এবং অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।’

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় পরীক্ষা: তৌহিদ

এসময় তিনি চিনি উৎপাদনের পাশাপাশি আনুষঙ্গিক উৎপাদনমুখী কাজ শুরু করার পরিকল্পনার কথাও জানান।

তিনি বলেন, ‘দেশিয় উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যেন সহযোগী হিসেবে এগিয়ে আসে, সেজন্য আলোচনাও চলছে।’

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, নাটোর পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশের চিনি বিক্রির জন্য আপাতত আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

আপডেট সময় : ০৩:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫