ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ‘কার্যকর পদক্ষেপ’ নিতে ব্যর্থ: ড. ইফতেখারুজ্জামান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০২:০০ অপরাহ্ন, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 106
138

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান দাবি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি, সেটা স্পষ্ট। আজ (রোববার, ৭ ডিসেম্বর) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অঙ্গীকার নিয়ে ধানমন্ডির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলন এমন দাবি করেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতি দেশে বেড়েছে অথবা কমেছে সে হিসাব টিআইবি এখনও করেনি। তবে দুর্নীতি অব্যাহত আছে।’

শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি ৯ ডিসেম্বর

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত ৫৪ বছর ও ১৫ বছরের জঞ্জাল কাটিয়ে উঠে চট করে দুর্নীতিমুক্ত দেশ করা সম্ভব নয়, সময় লাগবে।’

নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে টিআইবির এ কর্তা বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ক্যাপিটাল পেশিশক্তি, অর্থ ও ধর্মের বিষয়ে নির্বাচনি ইশতেহারে পরিষ্কার করা উচিত।’

তিনি উল্লেখ করেন, সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচনে দলগুলোর অবস্থান ইশতেহারে তুলে ধরা উচিত বলেও মনে করেন ড. ইফতেখারুজ্জামান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ‘কার্যকর পদক্ষেপ’ নিতে ব্যর্থ: ড. ইফতেখারুজ্জামান

আপডেট সময় : ০৫:০২:০০ অপরাহ্ন, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫