ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে ২৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৫:৫৪ অপরাহ্ন, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 156
179

ভারতের গোয়ার একটি নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পর্যটকসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। গতকাল (শনিবার, ৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রিসোর্ট সিটি খ্যাত গোয়ার রোমিও লেনের জনপ্রিয় ব্রিচ ক্লাবে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও দেশটির গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এই তথ্য নিশ্চিত করেছে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, মৃতদের অধিকাংশই ক্লাবের কিচেনকর্মী। আর পর্যটকের সংখ্যা ৩ থেকে ৪ জন। আহতরা গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ শনাক্তের আগে প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না।

পেঁয়াজের দাম বৃদ্ধি, সরকারের সিদ্ধান্তহীনতা না সিন্ডিকেট?

প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসক জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণে অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাসরোধে। দগ্ধ হয়ে মারা গেছেন ৩ জন। এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

জানা গেছে, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আপাতত ক্লাবটি সিল করে দেওয়া হয়েছে ও পরিচালনা পর্ষদের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাত্র একবছর আগে পর্যটকদের জন্য উন্মুক্ত ঐ ক্লাবে সেফটি প্রোটোকল মানা হচ্ছিলো কি-না এ নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারতে নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে ২৩ জনের প্রাণহানি

আপডেট সময় : ১২:২৫:৫৪ অপরাহ্ন, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫