ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনিজুয়েলায় নতুন ৫,৬০০ সেনা শপথ, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:০৮ অপরাহ্ন, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 183
211

মার্কিন সামরিক চাপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ভেনেজুয়েলা শনিবার নতুন করে ৫ হাজার ৬০০ সৈন্যকে শপথবাক্য পাঠ করিয়েছে।

তেলসমৃদ্ধ এ দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়িয়ে দেওয়ায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেনাবাহিনীতে এ নিয়োগ বৃদ্ধির নির্দেশ দেন।

মাদুরো সরকারের অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র মাদক বিরোধী অভিযানের অজুহাতে ক্যারিবীয় সাগরে যুদ্ধ জাহাজের বহর এবং বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী মোতায়েন করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

এদিকে, এ সময়ে মার্কিন বাহিনী অন্তত ২২টি নৌযানে হামলা চালিয়ে ৮৩ জনকে হত্যা করেছে বলে ভেনেজুয়েলার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ওয়াশিংটন সম্প্রতি মাদুরোকে ‘কার্টেল অব দ্য সান্স’ নামের কথিত মাদকচক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনে তাকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত বলে ঘোষণা করেছে।

তবে মাদুরো দাবি করছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটির তেলসম্পদ দখল করার পরিকল্পনা করছে।

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা

কারাকাসের বৃহত্তম সামরিক ঘাঁটি ‘ফুয়ের্তে তিউনা’-তে শপথ অনুষ্ঠানে কর্নেল গ্যাব্রিয়েল আলেহান্দ্রো রেন্ডন ভিলচেজ বলেন, ‘কোনো পরিস্থিতিতেই আমরা সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন মেনে নেব না।’

সরকারি হিসাব অনুযায়ী, ভেনেজুয়েলার নিয়মিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ২ লাখ। এর বাইরে দেশটির আরও ২ লাখ পুলিশ সদস্য রয়েছে।

এদিকে একই দিনে একটি মানবাধিকার সংগঠন জানায়, সন্ত্রাস ও উসকানির অভিযোগে আটক দেশটির সাবেক এক বিরোধী দলীয় গভর্নর কারাগারে মারা গেছেন।

৫৫ বছর বয়সী আলফ্রেদো দিয়াজ হচ্ছেন নভেম্বর ২০২৪-এর পর থেকে কারাগারে মৃত্যু হওয়া অন্তত ছয় জন বিরোধী নেতার একজন।

বিতর্কিত জুলাই নির্বাচনে মাদুরো তৃতীয় মেয়াদে জয় দাবি করলে, দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এরপরই এ সব বিরোধী নেতাদের গ্রেফতার করা হয়।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নুয়েভা এসপার্তা প্রদেশের গভর্নর ছিলেন আলফ্রেদো দিয়াজ।

রাজনৈতিক বন্দিদের অধিকার রক্ষায় কাজ করা এনজিও’র পরিচালক আলফ্রেদো রোমেরো জানান, দিয়াজকে এক বছর ধরে একাকী কারাবন্দী রাখা হয়েছিল এবং এই দীর্ঘ সময় তার মেয়ের সঙ্গে মাত্র একবার সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়।

সংগঠনটির দাবি, ভেনেজুয়েলায় বর্তমানে কমপক্ষে ৮৮৭ জন রাজনৈতিক বন্দি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ভেনিজুয়েলায় নতুন ৫,৬০০ সেনা শপথ, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ছে

আপডেট সময় : ০১:০২:০৮ অপরাহ্ন, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫