ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 175
199

৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে জাপানে অন্তত ৩০ জন আহত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের ৯০ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২ হাজারের বেশি বাড়িঘর। বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

ভূমিকম্পের পর ইয়াতে ২৭ দশমিক ৫ ইঞ্চি, হোকাইদোতে ১৯ দশমিক ৬ ইঞ্চি এবং অমোরিতে ১৫ দশমিক ৭ ইঞ্চি উঁচু ঢেউ দেখা যায়।

গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫মিনিটে জাপানে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার।

রোকেয়া দিবস আজ

তবে, সুনামি সতর্কতা জারির পর তা শিথিল করে দুর্যোগকালীন নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। উত্তর উপকূলে ২ থেকে আড়াই ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েতে দেখা গেছে।

ভূমিকম্পের পর জাপানের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যেও একই সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি। দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, “আপনারা সবাই সামনের কয়েক দিন সতর্ক থাকবেন। কম্পন অনুভূত হওয়ামাত্র যেখানেই থাকুন— তাৎক্ষণিকভাবে যেন বাইরে বেরিয়ে পড়তে পারেন—সে বিষয়ক প্রস্তুতি রাখবেন। ভূমিকম্পের নিজেদের মূল্যবান সম্পত্তি-আসবাবপত্র যেন ক্ষতিগ্রস্ত না হয়- সে বিষয়েও সতর্ক থাকবেন।”

আগামী এক সপ্তাহে আফটার শক আঘাত হানার শঙ্কা থাকায় উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

মন্ত্রিসভার সচিব মিনোরু কিহারা জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ও জরুরি সেবাদানকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র তথ্য অনুযায়ী, জাপানে ভূমিকম্প তীব্রতা নির্ধারণের ১ থেকে ৭ মাত্রার স্কেলে হাচিনোহে শহরে উচ্চ ৬ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। এর অর্থ, সোমবারের ঐ ভূমিকম্প আঘাত হানার সময় হামাগুড়ি ছাড়া নড়াচড়া করা সম্ভব ছিল না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, আহত ৩০

আপডেট সময় : ১১:১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫