সৌদিতে প্রবল বৃষ্টি, মক্কা–মদিনাসহ বিভিন্ন অঞ্চলে বন্যা সতর্কতা
- আপডেট সময় : ০২:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 223
সৌদি আরবের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দ্রুত আবহওয়া পরিস্থিতির উন্নতি না হলে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদির মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে। এমন পরিস্থিতিতে বন্যা সতর্কতা দেওয়া হয়েছে।
এনসিএমের তথ্য অনুসারে, সৌদির এমন আবহাওয়া পরিস্থিতির জন্য দায়ী লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। লোহিত সাগর থেকে দেশটির বিভিন্ন এলাকায় ১৮ থেকে ৪০ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে ঝড়ো হওয়া। বাতাসের এই গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।
মস্কোতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
এদিকে আরব উপসাগরে দক্ষিণ–পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে ঘণ্টায় ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে, যা বেড়ে ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি হতে পারে। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা আধা মিটার থেকে দেড় মিটার পর্যন্ত ওঠানামা করবে, কিছু এলাকায় তা দুই মিটারের বেশি পর্যন্ত উঠতে পারে। সমুদ্রের অবস্থা হালকা থেকে মাঝারি থাকতে পারে এবং কখনো কখনো উত্তাল হয়ে উঠতে পারে। বিশেষ করে উপসাগরের উত্তরাংশে বজ্রঝড় ও বৃষ্টি হতে পারে।





















এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ