ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের কাছে ধর্মের বড়ি বিক্রি করা যাবে না: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 107
130

দেশের মানুষের কাছে এখন আর ধর্মের বড়ি বিক্রি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনার ষষ্ঠ দিনের সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, মানুষ গণতন্ত্রের মুক্তি চেয়েছে, হারানো মানবাধিকার ও মৌলিক অধিকারের মুক্তি চেয়েছে। যার সমষ্টিগত ফল চব্বিশের গণঅভ্যুত্থান।

বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

এই অভ্যুত্থান ৩৬ দিনের আন্দোলনের ফল নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত বহু রক্ত দিতে হয়েছে। রক্তের সোপান মাড়িয়ে আমরা গণতন্ত্রের বিজয় ছিনিয়ে এনেছি।

বিএনপির ৩১ দফাকে জাতির মুক্তির সনদের একটি নির্যাস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আমরা যে ৩১ দফা প্রণয়ন করেছি তা বাংলাদেশের মহাকাব্যে পরিণত হয়েছে।

গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস ভুলে যাওয়ার সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় একটি দল তাদের কুকীর্তি নিয়ে কথা বলে না। রক্তস্নাত ইতিহাস যেন আমরা ভুলে না যাই, আওয়ামী লীগের দুর্নীতি যেন আমরা ভুলে না যাই। যারা হেলিকপ্টার থেকে গুলি করে ছাত্র–জনতাকে মেরেছে, তাদের যেন আমরা ভুলে না যাই।

তিনি আরও বলেন, শ্বেতপত্রের প্রতিবেদন অনুযায়ী ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা আওয়ামী লীগের সময়ে পাচার হয়েছে। তারা অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে। একটি দেশের কবর রচনা করেছে আওয়ামী লীগ।

একটি দলের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, যাদের ইতিহাস সবসময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, ’৪৭ থেকে ’৭১ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদের কথাও আমাদের বলতে হবে। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, তাদের কাছে ধর্মের বড়ি বিক্রি করা যাবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মানুষের কাছে ধর্মের বড়ি বিক্রি করা যাবে না: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০১:৫৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫