ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রেসলিং থেকে জন সিনার বিদায়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৯:২৩ অপরাহ্ন, রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 203
228

ডব্লিউডব্লিউই থেকে বিদায় নিয়েছেন জন সিনা। দুই দশকে অসংখ্য দারুণ সব মুহূর্ত উপহার দিয়ে রিংয়ে শেষবারের মতো নামলেন। তবে সেই শেষ ম্যাচটি যে এতটা অপ্রত্যাশিত হবে, তা ভক্তরাও হয়তো ভাবতে পারেননি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে নিজের শেষ ম্যাচে রিংয়ে নামেন সিনা। প্রতিপক্ষ ছিলেন ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’ বিজয়ী গুন্থার। শেষ ম্যাচে জন সিনাকে বিদায় জানাতে গ্যালারির আসন ছিল দর্শকে টাইটম্বুর। ফাঁকা ছিল না কোনো আসন।

সিনার শেষ লড়াই চলে ২৫ মিনিট ধরে। গুন্থারের বিপক্ষে ট্যাপ আউটে হার মানতে হয় শেষ পর্যন্ত, যা দেখে হতবাক হয়ে পড়ে পুরো অ্যারেনা। ২০ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো ম্যাচে ট্যাপ আউট করলেন সিনা। অনেক ভক্ত ক্ষোভ প্রকাশ করলেও পুরো সময় শান্ত ছিলেন সিনা নিজে।

ম্যাচটি শুরু হয়েছিল এক আবেগঘন পরিবেশে। রিংয়ের পাশে উপস্থিত ছিলেন সিনার ক্যারিয়ারের বড় প্রতিদ্বন্দ্বীরা—কার্ট অ্যাঙ্গেল, মার্ক হেনরি, রব ভ্যান ড্যাম, মিশেল ম্যাককুল ও ট্রিশ স্ট্রাটাস। দ্য রক ও কেইনের মতো কিংবদন্তিরাও ভিডিও বার্তায় শুভকামনা জানান সিনাকে।

ইনজুরি টাইমের উপহারে আর্সেনালের স্বস্তি

গুন্থার আগে রিংয়ে প্রবেশ করলে দর্শকদের দুয়ো শুনতে হয় তাকে। পরে নিজের ঐতিহ্যবাহী থিম সংয়ে রিংয়ে নামেন ১৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন জন সিনা। তখন করতালিতে ভরে ওঠে পুরো স্টেডিয়াম।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখান গুন্থার। মাঝপথে সিগনেচার ফিনিশিং মুভ অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সিনা। তবে বারবারই প্রতিরোধ গড়ে তোলেন গুন্থার। এক পর্যায়ে স্লিপার হোল্ডে ফেলে প্রায় অজ্ঞান করে দেন সিনাকে।

শেষদিকে আবারও এএ দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন সিনা। দর্শকরাও চিৎকার করে সমর্থন দেন তাকে। কিন্তু শেষ পর্যন্ত শক্তিশালী স্লিপার হোল্ডে আটকে সিনাকে ট্যাপ আউট করান গুন্থার। ক্যারিয়ারের প্রথম ট্যাপ আউটে শেষ হয় জন সিনার শেষ ম্যাচ।

ম্যাচ শেষে রিংয়ে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারেননি সিনা। অন্য রেসলাররা এসে তাকে অভিনন্দন জানান। ক্যামেরার দিকে স্যালুট দিয়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান এই কিংবদন্তি।

২০০২ সালে ডব্লিউডব্লিউই অভিষেক হয় জন সিনার। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত খণ্ডকালীন হিসেবে রিংয়ে নামেন তিনি। অবসর গ্রহণের কথা গত বছরেই জানিয়ে দেন এই কিংবদন্তি।

দীর্ঘ ক্যারিয়ারে ১৭ বার বিশ্ব শিরোপা জিতেছেন সিনা। সর্বকালের সেরা- হাল্ক হোগান, স্টোন কোল্ড, স্টিভ অস্টিন ও দ্য রকের কাতারে জায়গা করে নিয়েছেন দ্য চ্যাম্প খ্যাত সিনা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রেসলিং থেকে জন সিনার বিদায়

আপডেট সময় : ০২:১৯:২৩ অপরাহ্ন, রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫