ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না তথ্য নেই: ডিএমপি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৭:০৪ অপরাহ্ন, রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 113
137

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কিনা তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। আজ (রোববার, ‌১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

টার্গেট কিলিং এ আর কারো নাম আছে কিনা সে বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘টার্গেট কিলিং এর সম্ভাবনা নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় আছে পুলিশ।’

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে একাধিক নিহত

এর আগে আজ সকালে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানায়, মোটরসাইকেলটির নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে তাকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।

তবে হাদিকে গুলির মিশনে অংশ নেয়া দুই অপরাধী এখনও ধরাছোঁয়ার বাইরে। বিদেশে পালিয়ে গেছে কিনা?

এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই মুখপাত্র বলেন, ‘তাদের তাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না তথ্য নেই: ডিএমপি

আপডেট সময় : ০২:৪৭:০৪ অপরাহ্ন, রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫