বন্দুকধারীকে নিরস্ত্র করে সিডনিবাসীর প্রশংসায় ভাসছেন মুসলিম ফল ব্যবসায়ী
- আপডেট সময় : ০৩:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 65
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলাকালে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় অসীম সাহসিকতার সঙ্গে এক বন্দুকধারীকে মোকাবিলা ও নিরস্ত্র করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে এই সাহসী কাজটি করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন আহমেদ আল-আহমেদ নামে দেশটির এক মুসলিম ফল ব্যবসায়ী।
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার (১৪ ডিসেম্বর) সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসব চলাকালে হামলার ঘটনা ঘটে। দুই বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। এর একটি ভিডিওতে দেখা যায়, কালো শার্ট পরা এক ব্যক্তি একটি গাছের আড়াল থেকে পার্কে জড়ো হওয়া মানুষের ওপর রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালাচ্ছেন।
নিজ বাড়ি থেকে সস্ত্রীক হলিউড নির্মাতার মরদেহ উদ্ধার
ঠিক সেই সময় গাড়ি পার্কিং এলাকা থেকে সাদা শার্ট পরা আহমেদ আল-আহমেদ পেছন দিক থেকে এগিয়ে গিয়ে বন্দুকধারীকে জাপটে ধরেন এবং তার কাছ থেকে অস্ত্রটি কেড়ে নেন। পরে তিনি বন্দুকটি গাছের সঙ্গে হেলান দিয়ে রাখেন।
এরপর ওই সন্ত্রাসী ধীরে ধীরে একটি ছোট সেতুর দিকে চলে যায়, যেখানে আরও একজন বন্দুকধারী উপস্থিত ছিল। পরে দুজনকে একযোগে গুলি চালাতে দেখা যায়। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর আহমেদ আল-আহমেদের সাহসিকতা ব্যাপক প্রশংসা পাচ্ছে।
https://x.com/i/status/2000137650603176095
এমনকি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও আহমেদকে নায়ক আখ্যা দিয়ে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা একজন সাহসী ব্যক্তির কর্মকাণ্ড দেখেছি—তিনি একজন মুসলিম যিনি অসাধারণ সাহস দেখিয়েছেন। আমি তাকে অভিবাদন জানাই। তিনি নিরীহ ইহুদিদের হত্যা করা থেকে এই সন্ত্রাসীদের একজনকে আটকাতে সক্ষম হয়েছেন।’
স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে, ৪৩ বছর বয়সী আহমেদ আল-আহমেদ সিডনির স্থানীয় বাসিন্দা এবং তার একটি ফলের দোকান রয়েছে। আহমেদের এক আত্মীয় জানান, ঘটনার সময় দুই সন্তানের জনক আহমেদকে দুবার গুলি করা হয়।
আহমেদের কাজিন মুস্তাফা বলেন, আহমেদের বাহু ও হাতে আঘাত লেগেছে এবং রোববার রাতেই তার অস্ত্রোপচার করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তিনি একশ ভাগ একজন নায়ক। সূত্র: ইউরো নিউজ

























‘ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো’