ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালের স্বস্তির জয়ে বাঁচল জাবির চাকরিও

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 112
132

গতকাল রাতে লা লিগায় দিপোর্তিভো আলাভাসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল। প্রতিপক্ষের মাঠে স্বস্তির জয়ে শুরুতে দুর্দান্ত একক নৈপুণ্যের এক গোলে সফরকারীদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। এরপর আলাভেস সমতায় ফিরলেও রদ্রিগোর সৌজন্যে জয়সূচক গোল পেয়ে যায় লস ব্লাঙ্কোসরা। টানা ৩২ ম্যাচ গোল না পাওয়া রদিগ্রো টানা দুই ম্যাচে গোল করলেন।

এই জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ১২ জয়, তিন ড্র আর দুই হারে জাবি আলোনসোর দলের পয়েন্ট ৩৯। চার পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় বার্সা।

চলতি মৌসুমে মাঠে নামলেই গোল পাওয়া এমবাপে এবারও রিয়ালের ভরাসার প্রতীক হয়ে প্রথমে লিড এনে দেন। হাঁটুর চোটের কারণে আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বেঞ্চে থাকলেও, এই ম্যাচে দলে ফিরতে ফেরেন রিয়ালের আক্রমণভাগের মধ্যমণি। ম্যাচের শুরুর দিকে এমবাপেকে কিছুটা খুঁড়িয়ে চলতে দেখা গেলেও, ফরাসি তারকা ফরোয়ার্ডই ছিলেন মাঠের সবচেয়ে প্রভাব রাখা খেলোয়াড়।

এছাড়া বাঁ প্রান্তে আলভারো কারেরাস ও ফ্রান গার্সিয়া নিষিদ্ধ থাকায় এবং ফেরলান্ড মেন্ডি সহ রক্ষণে কয়েকজন চোটে মাঠের বাইরে থাকায় লেফট-ব্যাক পজিশনে অভিষেক হয় ভিক্টর ভালদেপেনাসের।

ম্যাচের শুরুতে এমবাপের একটি শট ডিফ্লেকশনে বাইরে চলে যায় এবং পরে আরেকটি শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। একের পর এক চেষ্টা বৃথা যায়নি। ২৫ মিনিটে দেখা যায় ভিন্টেজ এমবাপেকে। জুড বেলিংহামের রক্ষণচেরা পাস থেকে দুরন্ত গতিতে সামনে এগিয়ে গিয়ে ডান দিকের ওপরের কোণে নিখুঁত শট নেন এমবাপে। ২০২৫-২৬ মৌসুমে লিগে এটি তাঁর ১৭তম গোল। মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল।

কলম্বিয়ায় শিক্ষার্থীবাহি বাস খাদে পড়ে চালকসহ নিহত ১৭

দুই মিনিটের মধ্যেই বল জালে জড়ান জুড বেলিংহামও, তবে হ্যান্ডবলের কারণে বাতিল হয়ে যায় ইংলিশ মিডফিল্ডারের গোল। পিছিয়ে পড়া আলাভেসও থেমে থেমে আক্রমণে উঠে। প্রথামার্ধের যোগ করা সময়ে সফলও হতে পারত স্বাগতিকরা। তবে রিয়ালের দেয়াল থিবো কোর্তোয়ার কাছে পরাস্ত হয় হয় আলাভেস। পাবলো ইবানেজের শট কোর্তোয়া মাথা দিয়ে অসাধারণভাবে ঠেকিয়ে দেন।

বিরতির পর আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের শট ঠেকান আলাভেস গোলকিপার আন্তোনিও সিভেরা। আর এই সুযোগ নষ্টের মাশুল রিয়ালকে দিতে হয় ৬৮মিনিটে। কার্লোস ভিসেন্তে গোলে ব্যবধান ১-১ করে আলাভেস।

গোল খেয়ে আরও একবার পয়েন্ট হারানোর শঙ্কা চেপে বসে রিয়ালের। তবে লা লিগার ৩৬বারের চ্যাম্পিয়নদের উদ্ধারকর্তা হিসেবে আর্বিভাব হয় রদ্রিগোর। তবে এই গোলে ভিনিসিয়ুস জুনিয়রের অবদানই বেশি। দারুণ ক্ষিপ্রতায় বাঁ দিক থেকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে পরাস্ত করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বিপদজনক জায়াগায় বল বাড়ান। আর আর ছয় গজের ভেতর থেকে গোল লক্ষ্যভেদ করতে মোটেও ভুল করেননি ভিনিসিয়ুসের ব্রাজিলিয়ান সতীর্থ রদ্রিগো। নিজের ভবিষ্যৎ যে এই জয়ের ওপর নির্ভর করতে পারে, তা জানতেন বলেই কোচ জাবির উদ্‌যাপন ছিল দেখার মতো।

এরপর একটি পেনাল্টি পেতে পারত রিয়াল। আলভাসের খেলোয়াড় নাহুয়েল তেনালিয়ার বক্সে ভিনিসিয়ুসকে ফাউল করলেও রেফারি সাড়া দেননি। যোগ করা সময়ে বেলিংহামও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল, তবে শেষ পর্যন্ত নূন্যতম ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

নিউজটি শেয়ার করুন

রিয়ালের স্বস্তির জয়ে বাঁচল জাবির চাকরিও

আপডেট সময় : ০২:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫