হাদির ওপর গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না, ইসি প্রস্তুত: সিইসি
- আপডেট সময় : ০১:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 153
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি এই ঘটনাকে বিচ্ছিন্ন বলে উল্লেখ করেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডসংলগ্ন আলোকি কনভেনশন সেন্টারে ‘ইয়ুথ ভোটার উদ্বোধন অনুষ্ঠানে’ সিইসি দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফোলার আহ্বান জানান।
সিইসি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি জানিয়ে সিইসি বলেন, নির্বাচনের সময় দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। এসব নতুন কোনো ঘটনা নয়। ভোটের সময় আহসানউল্লাহ মাস্টার, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াও খুন হয়েছিলেন। হাদির ওপর হামলাও বিচ্ছিন্ন ঘটনা।
প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে সিইসি বলেন, ফেব্রুয়ারীর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সবাইকে সঙ্গে নিয়ে সবার সহযোগিতায় যথা সময়ে নির্বাচন আয়োজন করবে কমিশন। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি রয়েছে, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবেই হবে
দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের চেয়ে অনেক ভালো মন্তব্য করে সিইসি বলেন, “তখন মানুষ ঘুমাতে পারতো না। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন হবে।”
তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, “নতুন বাংলাদেশের স্বপ্ন নির্ভর করে তারুণ্যের শক্তির ওপর।” তিনি এই নির্বাচনকে ঐতিহাসিক নির্বাচন হিসেবে আখ্যায়িত করেন, কারণ এবারই পোস্টাল ভোটিং এবং গণভোটের ব্যবস্থা করা হচ্ছে। সিইসি বিশ্বাস করেন, ইসির এই সাহসী পদক্ষেপে তরুণদের অংশগ্রহণ থাকলে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করা কমিশনের জন্য সহজ হবে।






















নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন