শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

- আপডেট সময় : ১১:৩৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 141
মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।
তাঁরা আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
এরপর বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম ফুল দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী শ্রদ্ধা নিবেদন করেন।
সবশেষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)-এর নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান ।






















