ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে কুয়াশা বাড়বে ও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 91
106

কুয়াশা আর শীতল বাতাস সঙ্গী করে দাপটে রয়েছে শীত। বিশেষ করে রাতের বেলায় ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া হিমেল হওয়া। প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। আগামী কয়েক দিন সারা দেশে আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।

ডিসেম্বর মাসের মাঝামাঝি এ সময় জুড়ে বৃষ্টির সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকার কথা বলা হলেও কোথাও কোথাও সামান্য ওঠানামা করতে পারে বলেও জানায় সংস্থাটি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। গত কয়েকদিন শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এছাড়া দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ ছিল। এর আগের দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

এদিকে পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া তৃতীয় দিনের আবহাওয়ায় সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া পঞ্চম দিনের আবহাওয়াতেও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সারা দেশে কুয়াশা বাড়বে ও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

আপডেট সময় : ০৩:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫