ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক ওভারে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 124
141

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাসের জন্ম দিলেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা। টি-টোয়েন্টি ফরম্যাটে এক ওভারে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ২৮ বছর বয়সী পেসার।

বালিতে মঙ্গলবার কম্বোডিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন প্রিয়ান্দানা। আন্তর্জাতিক ক্রিকেটে নারী ও পুরুষ মিলিয়েই এই প্রথম দেখা গেল এমন কিছু।

স্বীকৃত টি-টোয়েন্টিতে অবশ্য এর আগে দুবার দেখা গেছে এক ওভারে বোলারের ৫ উইকেট নেওয়ার ঘটনা। ২০১৩ সালের বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনীর বিপক্ষে শেষ ওভারে টানা ৪ বলে ৪টিসহ ওভারে ৫ উইকেট নিয়েছিলেন আল-আমিন হোসেন। পরে ২০১৯-২০ মৌসুমের সৈয়দ মুশতাক আলি ট্রফির ম্যাচে হরিয়ামার বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন অভিমন্যু মিথুন।

ম্যাচ জেতানোর পর পা ভাঙল লিভারপুল তারকার

আন্তর্জাতিক ক্রিকেটে কখনও এক ওভারে বোলারের ৫ উইকেট নেওয়া ঘটনা দেখা যায়নি। তবে ওভারে ৪ উইকেটের ঘটনা আছে ১৪টি।

ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে ১৬৮ রানের লক্ষ্যে ১৫ ওভারে ৫ উইকেটে ১০৬ রান করে ফেলে কম্বোডিয়া। এরপর প্রথমবার বোলিংয়ে আসেন প্রিয়ান্দানা। প্রথম তিন বলে শাহ আবরার, নির্মলজিত সিং ও চন্থিউন রথনককে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন প্রিয়ান্দানা।

চতুর্থ বলটি ছিল ডট। পরে ওভারের শেষ দুই বলে মংদারা সোক ও পেল ভেনাককে ফিরিয়ে ইতিহাস গড়েন ২৮ বছর বয়সী পেসার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এক ওভারে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড

আপডেট সময় : ০৪:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫