ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই: সিইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 177
198

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই। এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

সভার শুরুতে সিইসি সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার এবং মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘আমরা একটা যুগ সন্ধিক্ষণে দাড়িয়ে আছি। আপনারা দেশের অবস্থা জানেন। দেশকে ভালো পর্যায়ে রেখে যাওয়া আমাদের দায়িত্ব।’

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব!

সিইসি জানান, জাতির ক্রান্তিলগ্নে ইসির ওপর যে দায়িত্ব এসেছে সেটি ভালোভাবে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন।

পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ না করলে ইসির ঘুম হারাম হয়ে যায় উল্লেখ করে সিইসি বলেন, ‘প্রশাসনে আইনের বিধানের মাধ্যমে সাহসী পদক্ষেপ নিলেই তবে নির্বাচন সুষ্ঠু হবে।’

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহস জুগিয়ে নাসির উদ্দিন বলেন, আপনারা বুক ফুলিয়ে যখন আমাকে সাহস দেবেন, আমিও তখন সাহসী হব। আপনাদের অঙ্গীকার আমাকে সাহসী করে তোলে। আপনারা যখনই আইনের প্রতিষ্ঠার জন্য সাহসী পদক্ষেপ নেবেন, বিধি-বিধানের আলোকে কাজ করবেন— ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।

এ ব্রিফিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে এ ব্রিফিংয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ব্রিফিংয়ের বিকেলের ভাগে উপস্থিত থাকবেন সরকারের চার উপদেষ্টা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই: সিইসি

আপডেট সময় : ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫