সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে হবে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০২:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 75
সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নীলফামারী–১, সিলেট–৫, ব্রাহ্মণবাড়িয়া–২, নারায়ণগঞ্জ–২ সহ চারটি আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তাদের প্রতীক খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ভারতের হাইকমিশনারকে যে বার্তা দিয়েছে বাংলাদেশ
মির্জা ফখরুল বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে একজোট হয়ে নির্বাচন করবেন। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে নির্বাচনের পথে যাচ্ছে পুরো দেশ। কিন্তু একটি মহল দেশকে অস্থিতিশীল পথে নিতে চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে হবে।’
তিনি বলেন, যে ভয়াবহ ফ্যাসিস্ট শাসন আমাদের মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনের পরে নির্বাচনী সরকার এবং সংসদ দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা করি।
ফখরুল আরও বলেন, এরমধ্যেই দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি ও মহল এই পরিবর্তনকালীন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ভয়ংকর চক্রান্ত করছে। আজকে আবারও আমি সেই ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ হওয়া ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করছি।
পরিবর্তনকালীন প্রক্রিয়ার সময় সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলে উল্লেখ করে ফখরুল বলেন, আমাদের প্রত্যাশা ছিল ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার অত্যন্ত এই কয়েকটা মাস তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করবেন।
২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, কিন্তু নির্বাচনকালীন যে পরিবেশ তা তৈরির জন্য তাদের আরও সচেতন ও ইতিবাচক এবং কার্যকরী ভূমিকা পালন করা দরকার। আমরা আশা করি, তারা নির্বাচন যে সুষ্ঠু হয় সে দিকে মনোযোগ দেবেন।






















এখন নতুন করে আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল