ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড বৃদ্ধির পর বিশ্ব বাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 250
266

আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৪ হাজার ৫০০ মার্কিন ডলারের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার পর আজ সামান্য পতনের মুখ দেখেছে। বুধবার (২৪ ডিসেম্বর) লেনদেনের শুরুতে প্রতি আউন্স সোনা ৪ হাজার ৫২৫ দশমিক ১৮ ডলারের সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে দাম আকাশচুম্বী হওয়ার পরপরই বড় অংকের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় দাম কিছুটা থিতু হয়েছে।একই সঙ্গে রেকর্ড র‍্যালির পর রূপা ও প্লাটিনামেও দাম কমেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশামক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৯ দশমিক ৩৮ ডলারে। যদিও এর আগে সেশনে রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫২৫ দশমিক ১৮ ডলারে পৌঁছেছিল। ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারস শূণ্য দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫০২ দশমিক ৮ ডলারে নিষ্পত্তি হয়েছে।

কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলেন, ‘রেকর্ড উচ্চতার পর স্বর্ণবাজারে এখন চার্ট কনসোলিডেশন ও হালকা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।’ তবে মার্কিন সুদের হার কমার সম্ভাবনা এবং বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সোনার চাহিদা দীর্ঘমেয়াদে শক্তিশালী থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সুদের হার কমানোর পক্ষে দেওয়া অবস্থান সোনার বাজারকে পরোক্ষভাবে সমর্থন জোগাচ্ছে।

মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে এভারকেয়ার ছাড়লেন তারেক রহমান

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাজার ভালো থাকলে তিনি এমন ফেড চেয়ারম্যান চান, যিনি সুদের হার কমাবেন। চলতি বছরে ফেডারেল রিজার্ভ ইতোমধ্যে তিনবার সুদ কমিয়েছে, আর বাজার ধারণা করছে আগামী বছর আরও দুই দফা সুদ কমতে পারে।

ভূরাজনৈতিক প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট একটি তেল ট্যাংকার জব্দের আগে অতিরিক্ত বাহিনীর অপেক্ষায় রয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

এদিকে রুপার দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৭২ দশমিক ৭০ ডলারে ওঠে এবং সর্বশেষ শূন্য ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১ দমমিক ৯৪ ডলারে। উইকফ বলেন, ‘বছরের শেষ নাগাদ স্বর্ণের পরবর্তী লক্ষ্য ৪ হাজার ৬০০ ডলার এবং রুপার লক্ষ্য ৭৫ ডলার। প্রযুক্তিগত দিক থেকে বাজার এখনো ঊর্ধ্বমুখী।’

শক্তিশালী মৌলিক ভিত্তির কারণে চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে ১৪৯ শতাংশ, যা একই সময়ে স্বর্ণের ৭০ শতাংশের বেশি বৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে। সূত্র: রয়টার্স

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রেকর্ড বৃদ্ধির পর বিশ্ব বাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

আপডেট সময় : ০৯:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫