নাইজেরিয়াতে যুক্তরাষ্ট্রের ‘ভয়াবহ হামলা’
- আপডেট সময় : ১১:৩৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 41
সিরিয়ার পর এবার নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় শক্তিশালী ও ভয়াবহ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) এই হামলা চালানো হয়। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশি প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট আইএসকে ‘জঘন্য সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন। গোষ্ঠীটির বিরুদ্ধে নিরীহ খ্রিস্টানদের লক্ষ্য করে নির্মম হত্যাযজ্ঞ চালানোর অভিযোগও করেছেন তিনি।
নাইজেরিয়ার প্রতিরক্ষা দফতরের ইউএস আফ্রিকা কমান্ড জানিয়েছে, নাইজেরিয়ার কর্তৃপক্ষের অনুরোধে সোকোতো রাজ্যে পরিচালিত হামলায় ‘একাধিক আইএস সন্ত্রাসী’ নিহত হয়েছে।
ফুটবলের ‘পিকাসো’ রবার্টসন আর নেই
নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দেশটি জড়িত রয়েছে।
নাইজেরিয়ার মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, “নাইজেরিয়ান কর্তৃপক্ষ সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার ক্রমাগত হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাঠামোগত নিরাপত্তা সহযোগিতায় নিয়োজিত রয়েছে।
পেন্টাগন প্রধান পিট হেগসেথ এক্স পোস্টে বলেছেন, নাইজেরিয়া সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ।
যুক্তরাষ্ট্র এ বছর নাইজেরিয়াকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে ‘বিশেষ উদ্বেগের’ দেশগুলোর তালিকায় ফিরিয়ে এনেছে এবং নাইজেরিয়ানদের ভিসা ইস্যু সীমিত করেছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা ‘অসংখ্য নিখুঁত হামলা’ চালিয়েছে। পরে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছে, নাইজেরিয়ার সহযোগিতায় দেশটির সোকোটো রাজ্যে বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।
এদিকে, নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা টুগ্গার বলেছেন, ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে এটা ছিল ‘যৌথ অভিযান’। ‘নির্দিষ্ট কোনো ধর্মের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই’।
গত নভেম্বরে নিজ দেশের সেনাবাহিনীকে নাইজেরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, আইএস জঙ্গিদের হামলার মাধ্যমে ঠেকাতে হবে।
ট্রাম্প তার পোস্টে বলেছেন, “আমার নেতৃত্বে, আমাদের দেশ সন্ত্রাসবাদকে সফল হতে দেবে না।”
যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছে নাইজেরিয়া খ্রিষ্টানদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। এ নিয়ে দেশটির অতি ডানপন্থিদের মধ্যেও আলোচনা হচ্ছিল।
তবে পর্যবেক্ষক সংস্থাগুলো বলেছে, তারা এমন কোনো প্রমাণ পায়নি যেখানে আইএস সন্ত্রাসীরা মুসলিমদের চেয়ে খ্রিস্টানদের বেশি হত্যা করছে।
আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশটি কার্যত মুসলিম ও খ্রিস্টানদের দ্বারা দুই ভাগে বিভক্ত।
























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই