বিপিএলের লড়াই দেখবেন কোথায়

- আপডেট সময় : ০২:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 158
আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। দুপুর ৩টায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক সিলেট টাইটান্স। দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৭টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
বিপিএলের দ্বাদশ আসরে শিরোপার লড়াইয়ে অংশ নিচ্ছে ছয়টি দল- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স এবং চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট, ঢাকা ও চট্টগ্রামে।
বাংলাদেশ থেকে বিপিএল সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস টিভি। এছাড়া নাগরিক টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে দেখা যাবে ম্যাচগুলো।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেকগুলো দেশ থেকেই দেখা যাবে বিপিএল।
পাকিস্তান: পাকিস্তানের দর্শকরা এ স্পোর্টস এইচডি তে সরাসরি বিপিএল দেখতে পারবেন। এছাড়া এআরওয়াই জ্যাপ, মাইকো, তামাশা ও ট্যাপম্যাড ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে বিপিএলের ম্যাচগুলো।
শ্রীলঙ্কা: শ্রীলঙ্কার দর্শকরা ডায়ালগ ও পিইও টিভির মাধ্যমে বিপিএলের সব ম্যাচ উপভোগ করতে পারবেন।
ভারত: ভারতের দর্শকরা ফ্যানকোডের মাধ্যমে বিপিএলের সব ম্যাচ অনলাইনে দেখতে পারবেন।
নেপাল: নেপালের দর্শকরা বিপিএল দেখতে পারবেন ডিশ হোমের মাধ্যমে।
আফগানিস্তান: আফগানিস্তানের দর্শকরা সোলহ টিভিতে বিপিএলের ম্যাচগুলো দেখতে পারবেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো: উত্তর আমেরিকার দর্শকদের জন্য উইলো টিভি বিপিএল সম্প্রচার করবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে উইলো টিভি ও ডিআরএম -এর মাধ্যমে সব ম্যাচ দেখা যাবে।
ক্যারিবিয়ান অঞ্চল (২৭টি দেশ): ক্যারিবিয়ান অঞ্চলের ২৭টি দেশের দর্শকরা রাশ স্পোর্টসের মাধ্যমে সরাসরি বিপিএল দেখতে পারবেন।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দর্শকরা টি-স্পোর্টসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বিপিএলের সব ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।

























