‘চিন্তামুক্ত ক্রিকেট’ চট্টগ্রামের জয়ের বড় কারণ
- আপডেট সময় : ০১:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 207
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। যেখানে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে উড়িয়ে পথচলা শুভ করে চট্টগ্রাম।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৪ রান করে চট্টগ্রাম। জবাবে ১০৯ রানে গুটিয়ে যায় নোয়াখালী।
বিপিএল মাঠে গড়ানোর আগমুহূর্তে মালিকপক্ষের দল পরিচালনায় অগরাগতা এবং বিদেশিদের নিয়ে অনিশ্চিয়তা পাশ কাটিয়ে নিজেদের প্রথম ম্যাচ রাঙাল বন্দর নগরীর দল। দলটির নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান। ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের পাশাপাশি হাত ঘুরিয়ে দুই উইকেট তুলেছেন ডান হাতি এই স্পিনার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেহেদি বলেন, ‘উইন ইজ উইন। এটা সবসময় আনন্দের। ক্যাপ্টেনসিতে আমি একদই নতুন। এরকম ভালো লেভেলে কখনোই ক্যাপ্টেনসি করিনি। এটা প্রথম ছিল। একটু এক্সাইটেডও ছিলাম। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ।’
ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৩
সিলেটে আজ ম্যাচ চলাকালীন ঘুরে ফিরে আলোচনা হয়েছে কুয়াশা ও শিশির নিয়ে। শিশির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বিপিএলের ১২তম আসরে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ শেষে জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন এ নিয়ে কথা বলেছেন।
ইমনের মতে, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে শিশির বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। একই কথা বলেছেন মেহেদি।
তিনি বলেন, ‘রাতের খেলায় শিশির থাকবেই। কিন্তু আমার কাছে মনে হয় যে টস জিতে ব্যাটিং নেওয়াটা এটা কোচের একটা ভালো ডিসিশন ছিল। দেখেন আমাদের কিন্তু ব্যাটিং লাইনআপ অত বড় ছিল না। সেক্ষেত্রে বোলিং সাইডটা অনেক স্ট্রং ছিল। আমাদের মনে হয় টসটা অনেক ইম্পর্ট্যান্ট ছিল। সেটা আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পেরেছি।’
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে আজ দুজন বিদেশি নিয়ে খেলেছে। যাদের একজনও আন্তর্জাতিক ক্রিকেটে চেনা মুখ নয়। যদিও মেহেদির আশা দ্বিতীয় ম্যাচ থেকে ৪ জন বিদেশি প্লেয়ার নিয়ে খেলবেন তারা।
চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক বলেন, ‘আশা করি পরবর্তী ম্যাচ থেকে আমরা চারটা ওভারসিজ নিয়ে খেলতে পারব। চারটা ওভারসিজ হলে দেখা যায় টিমের ব্যালেন্সটা আরো ভালো হবে। এটা আর কি। এটা তো আমাদের হাতে না। যারা অফিশিয়াল আছে তারা হয়তোবা ডিসিশন নিতে পারবে।’
চট্টগ্রাম রয়্যালসের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘প্রফেশনাল ক্রিকেটার নিয়ে একটু সমস্যা ছিল। সে সমস্যা সমাধান হওয়ার সাথে সাথে আমার মনে হয় সবাই ফ্রি হয়ে গেছে। যেটা আমার মনে হয় যারা কোচিং স্টাফে যারা নতুন আসছে বা যারা নতুন অফিশিয়াল আসছে তারা আমাদের পুরো মেন্টালি ফ্রি করে দিয়েছেন। একদম মেন্টালি ফ্রি ক্রিকেট খেলতে পারছি এখন।’


























খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩