ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চোটের শঙ্কা নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে তিন তারকা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 161
181

চোট নিয়ে বেশ দ্বিধা-দ্বন্দে ভুগছে অস্ট্রেলিয়া। পিঠের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেনি দলটির পেস বোলিং অলরাউন্ডার প্যাট কামিন্স। চোটে আছেন অন্যতম সেরা ফাস্ট বোলার জশ হ্যাজেলউড ও গুরুত্বপূর্ণ মিডল অর্ডারের ব্যাটার টিম ডেভিড। তবে ইনজুরির শঙ্কা নিয়েই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক ১৫ সদস্যের স্কোয়াডে এই তিন তারকাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কামিন্স, হ্যাজেলউড ও টিম ডেভিড তিনজনকেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে দেখছেন।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপ মাঠে গড়াবে। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি। প্রথম দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার কোচ জানিয়েছেন, এখনও তিন জনের পুরো ফিট হওয়ার পর্যাপ্ত সময় আছে। এজন্যই তাদেরকে স্কোয়াডে রাখা হচ্ছে। বিশ্বকাপের কাছাকাছি গিয়ে সবার অবস্থা বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত জুলাইয়ে পিঠের চোটে পড়া এরপর মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। চলতি অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে সীমিত প্রস্তুতির মধ্যেই দুর্দান্ত বোলিং করেছিলেন ৩২ বছর বয়সী ডানহাতি পেসার। কিন্তু ঝুঁকি এড়াতে এরপর সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয় তাকে।

প্রাক মৌসুমে ‘বার্সেলোনার’ মুখোমুখি হচ্ছেন মেসি

প্যাট কামিন্সের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোলান্ড বলেন, ‘প্যাট স্কোয়াডে থাকবেন, তবে তার ফিটনেস ও খেলার সক্ষমতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্বকাপের আগে।’

ভারতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন হ্যাজেলউড। এই পেসার অ্যাশেজ থেকে ছিটকে পড়েন হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে। ৩৪ বছর বয়সী এই পেসার সম্ভাব্য সময়সীমার মধ্যেই ফিট থাকবেন বলে মনে করা হচ্ছে। ম্যাকডোনাল্ড বলেন, ‘জশ এখন বোলিংয়ে ফিরছেন এবং সময়মতো ফিট হয়ে যাবেন বলে মনে হচ্ছে।’

অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ সদস্য টিম ডেভিড সম্প্রতি বক্সিং ডে’তে বিগ ব্যাশে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন। এই বছর আইপিএলের সময়ও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি। সেবার মাঠের বাইরে থাকতে হয়েছে দুই মাস। তার এবারের চোট অন্য পায়ে বলে জানা গেছে।

সোমবার তার স্ক্যান করার কথা। অস্ট্রেলিয়া কোচের বিশ্বাস ডেভিডও যথাসময়ে ফিরবেন, ‘এটি কি শুধুই মাংসপেশি সমস্যা নাকি টেনডনের—স্ক্যান করলে সেটা নিশ্চিত হওয়া যাবে। যে কোনো পরিস্থিতিতেই টিম ডেভিডের বিশ্বকাপ খেলা সম্ভব হবে।’

প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত হওয়ার আগে বিগ ব্যাশে ছন্দ বা অন্য কোনো চোট বিবেচনায় পরিবর্তিত হতে পারে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া জানুয়ারির শেষ দিকে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চোটের শঙ্কা নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে তিন তারকা

আপডেট সময় : ০৩:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫