ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়ার সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে: নাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 109
124

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শোক প্রকাশ করে তিনি এমনটা জানান।

তিনি লেখেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে রেখেছেন অসামান্য ভূমিকা।

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই-উৎরাই পার করেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসহীন।

নাহিদ উল্লেখ করেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি নিশ্চয়ই সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে থাকবে অনুপ্রেরণা হয়ে। আজ তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

​তিনি আরও লেখেন, মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও তার অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়ার সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে: নাহিদ

আপডেট সময় : ১১:৪৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫