ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়নপত্র বাতিলের শীর্ষে চরমোনাই পীরের দল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 133
146

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী অন্তত ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে দলীয় প্রার্থী হিসেবে সর্বোচ্চ ৯ জন রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ‘সঙ্গী’ জাতীয় পার্টির (জাপা) ৮ জন ও বাংলাদেশ জামায়াত ইসলামীর তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

হলফনামায় তথ্যে গলদ, ঋণ খেলাপ, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিলসহ নানা অসংগতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মনোনয়নপত্র বাতিল হওয়া দলীয় অন্য প্রার্থীদের মধ্যে গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও খেলাফত মজলিসের দুজন করে এবং জাতীয় পার্টি (আনিসুল-রুহুল), বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ (মার্ক্সবাদী), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী রয়েছেন। এ ছাড়া কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীরা স্বতন্ত্র। তাঁদের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপিদলীয় অন্তত আটজন নেতা রয়েছেন।

দেশের সব আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইয়ের কাজ চলবে আগামীকাল রোববার পর্যন্ত। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মনোনয়নপত্র বাতিলের শীর্ষে চরমোনাই পীরের দল

আপডেট সময় : ১২:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬