ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাকের-শান্তকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৯:২১ অপরাহ্ন, রোববার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 136
153

গত কিছু দিনের গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিককে ছাড়াই সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। স্কোয়াডে খুব বেশি পরিবর্তন বা চমক নেই কোনো।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আয়ারল্যান্ডের বিপক্ষে গত নভেম্বর-ডিসেম্বরে খেলা সবশেষ সিরিজের দলে তেমন বড় পরিবর্তন নেই। দুই উইকেটরক্ষক-ব্যাটার জাকের ও মাহিদুল ইসলাম অঙ্কন বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।

২০২৪ সালে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দল থেকে বাদ পড়েছেন ৬ জন – নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ (অবসর), সাকিব আল হাসান ও তানভির ইসলাম।

তিউনিসিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মালি

তাদের জায়গায় এসেছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

গত কয়েক মাস ধরে ব্যাট হাতে জাকেরের ছন্দহীনতার কারণে বাদ পড়ার আলোচনা জোরাল হচ্ছিল। পাকিস্তানের বিপক্ষে জুলাইয়ে ৪৮ বলে ৫৫ রানের ইনিংসের পর আর তেমন কোনো বড় ইনিংস খেলা হয়নি উইকেটরক্ষক-ব্যাটারের।

সবশেষ ১৬ ম্যাচের ১৪ ইনিংসে মাত্র ১৮.২০ গড়ে ১৮২ রান করেন জাকের। সর্বোচ্চ ইনিংস ৪১ রানের। আর এই সময়ে তার স্ট্রাইক রেট ১১৩.০৪! যা তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের (১২৩.০৭) চেয়ে অনেক কম।

অন্য দিকে অঙ্কন অবশ্য নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। কারণ আইরিশদের বিপক্ষে স্কোয়াডে ডাক পেলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার। এবার ম্যাচ না খেলেই বাদ পড়ে গেলেন বিশ্বকাপের স্কোয়াড থেকে। তাই এই সংস্করণে অভিষেকের জন্য অপেক্ষা বাড়ল তার।

তিন পেসার তাসকিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের সঙ্গে দুই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ও তানজিম হাসান সাকিবকে রাখা হয়েছে দলে। স্পিনে রিশাদ হোসেনের সঙ্গে আছেন শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

দলের প্রয়োজনে সাইফ হাসান ও শামীম হোসেনকেও হাত ঘোরাতে দেখা যেতে পারে। উইকেটরক্ষক হিসেবে অধিনায়ক লিটন কুমার দাসের ব্যাক-আপ হিসেবে আছেন নুরুল হাসান সোহান। মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন তাওহিদ হৃদয়।

কলকাতার ইডেন গার্ডেনসে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ। এরপর ৯ তারিখ ইতালি, ১৪ তারিখ ইংল্যান্ড ও ১৭ তারিখ নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে তারা।

বিশ্বকাপের জন্য যথাযথ প্রস্তুতি নিতে চলতি মাসের শেষ সপ্তাহে দেশ ছাড়বেন লিটন, সাইফরা।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

জাকের-শান্তকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আপডেট সময় : ০২:১৯:২১ অপরাহ্ন, রোববার, ৪ জানুয়ারী ২০২৬