ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোট নিয়ে ইসিকে মাঠে নামার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২০:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 49

ভবিষ্যৎ বাংলাদেশকে অতীতের পুনরাবৃত্তি থেকে রক্ষা করতে ইলেকশন কমিশনকে (ইসি) গণভোট নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, যা দেশের জন্য ভয়াবহ বিপর্যয়।

আজ বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আগের সরকারের জনগণের ভোটের প্রয়োজন ছিল না, আর গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর স্পষ্ট কোনো অঙ্গীকারও নেই।

হাদি হত্যার প্রধান আসামিসহ সংশ্লিষ্টদের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আলোচনা সভায় গণভোট কী এবং এর তাৎপর্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় রয়েছে উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, জনগণকে সচেতন করাই এখন সবচেয়ে জরুরি, এবং রাজনৈতিক অধিকার আদায়ে সচেতনতা অপরিহার্য।

এ দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সতর্ক করে বলেন, গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত না হলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, যাকে ঠেকানো কারও পক্ষে সম্ভব হবে না। যদিও ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে, তবে তাদের অঢেল অবৈধ সম্পদ এবং দেশি-বিদেশি স্বার্থান্বেষী শক্তির কারণে সেই হুমকি এখনও বিদ্যমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গণভোট নিয়ে ইসিকে মাঠে নামার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের

আপডেট সময় : ০৪:২০:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬