ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ ফুটবলে ভারতকে রুখে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 145
167

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভারত-বাংলাদেশের ম্যাচ ৪-৪ গোল ব্যবধানে ড্র হয়েছে। বুধবার থাইল্যান্ডের ব্যাংককে ননথাবুরি স্টেডিয়ামের এই ম্যাচে প্রতিবেশি দুদলই আক্রমণ ও রক্ষণে সমানভাবে লড়াই করেছে।

ম্যাচঘড়ির নবম মিনিটে মঈন আহমেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তিন মিনিট পরেই আনমল অধিকারীর গোলে সমতায় ফেরে ভারত।

ম্যাচের ষোড়শ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক রাহবার খান। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে ভারত। লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে গোলকিপারকে বিভ্রান্ত করে খুঁজে নেয় জাল। ২-২ সমতায় শেষ হয় প্রধামার্ধ।

বাংলাদেশে ফিফা বিশ্বকাপের ট্রফি- দেখতে যা করতে হবে

দ্বিতীয়ার্ধের শুরুতেই লালরিনজুয়ালার শট বুক দিয়ে জালে ঠেলে দ্বিতীয়ার্ধে ভারতকে এগিয়ে নেন রোলুয়াপুইয়া। একটু পর দূরূহ কোণ থেকে মঈনের লক্ষ্যভেদে সমতায় ফিরে বাংলাদেশ।

এরপর ৩৬তম মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে বাংলাদেশের বিপদ বাড়ান গোলকিপার। সতীর্থের পাস ধরে ফাঁকা জালে অনায়াসে বল জড়িয়ে দেন রোলুয়াপুইয়া। ফের এগিয়ে যায় ভারত।

নাটকীয়তার তখনও বাকি। ভারতের আনমোল তালগোল পাকিয়ে বল হারালে পেয়ে যান অধিনায়ক রাহবার। দারুণ ক্ষিপ্রতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করে ৪-৪ সমতায় ফেরান দলকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাফ ফুটবলে ভারতকে রুখে দিল বাংলাদেশ

আপডেট সময় : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬