ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 85
102

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের সোয়ারগাঁও এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

টানা দুইদিন বাড়বে দিনের তাপমাত্রা

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে । পরে আহত ১০ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ।

তবে ওসমানী নগর থানা পুলিশ জানায়, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে ঘটনার পরপরই ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত

আপডেট সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬